মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ এ ১১:৫৬:১৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •       • বরগুনায় ৪৭০০ পিস ইয়াবা উদ্ধার, জামাই পলাতক; গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি •

চারঘাট প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৫ ডিসেম্বর

চারঘাট প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৫ ডিসেম্বর

মোঃ শফিকুল ইসলাম রাজশাহী ব্যুরোঃ


রাজশাহীর চারঘাট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬-এর তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৫ ডিসেম্বর উপজেলা পরিষদ হলরুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনী তফসিল প্রকাশ করেছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ রাহিদুল ইসলাম।

নির্বাচনী তফসিল অনুযায়ী, ১৭ থেকে ২১ নভেম্বর পর্যন্ত প্রেসক্লাবের সদস্য ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ২২ নভেম্বর সদস্য যাচাই-বাছাই ও ভোটার তালিকা তৈরি করা হবে। ২৩ থেকে ২৫ নভেম্বর মনোনয়নপত্র বিতরণ ও জমা, ২৬ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং একই দিন প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৮ নভেম্বর এবং ২৯ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনী প্রচারণা চলবে ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত।

তফসিল অনুযায়ী, ৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচনী নির্দেশনায় বলা হয়েছে, প্রেসক্লাবের গঠনতন্ত্র ও নির্বাচনবিধি অনুসরণ করে নির্বাচন পরিচালনা করা হবে। বৈধ সদস্যরা ভোট প্রদান ও নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো মনোনয়নপত্র গ্রহণ করা হবে না।

এ ছাড়া সদস্য ফরম ও মনোনয়ন ফরম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ২০২ নম্বর কক্ষ এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে বলে তফসিলে উল্লেখ করা হয়েছে।

চারঘাট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনকে ঘিরে স্থানীয় সাংবাদিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।