সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:১৫:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিশ্বকাপে কোন দল কত টাকা পেল , কে কোন পুরস্কার জিতলেন

বিশ্বকাপে কোন দল কত টাকা পেল , কে কোন পুরস্কার জিতলেন

প্রায় এক মাসের লড়াই শেষে পর্দা নামলো টি-টোয়েন্টি বিশ্বকাপের। ২০ দলের এই টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে ভারত। অন্যদিকে, প্রথমবারের মতো কোনো বিশ্ব আসরের ফাইনালে ওঠে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো দক্ষিণ আফ্রিকাকে।

দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরার পাশাপাশি মোটা অঙ্কের প্রাইজমানিও পাচ্ছে ভারত। এবারের বিশ্বকাপে সব মিলিয়ে ১১ দশমিক ২৫ মিলিয়ন ডলার বা ১৩২ কোটি টাকার প্রাইজমানি দিচ্ছে আইসিসি। চ্যাম্পিয়ন দল হিসেবে ভারত পাচ্ছে ২ দশমিক ৪৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২৮ কোটি ৭৫ লাখ টাকারও বেশি।

অবশ্য রানার্সআপ দক্ষিণ আফ্রিকাও কম পাচ্ছে না। তাদেরও দেয়া হয়েছে ১২ লাখ ৮০ হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৫ কোটি ৪ লাখ টাকা। অন্যদিকে, সেমিফাইনালে বিদায় নিয়েছে ইংল্যান্ড ও আফগানিস্তান। তারা ৭ লাখ ৮৭ হাজার ৫০০ ডলার বা প্রায় ৯ কোটি ২৫ লাখ টাকা করে পাচ্ছে।

আর পঞ্চম থেকে অষ্টম স্থানে শেষ করা চারটি দেশ ৩ লাখ ৮২ হাজার ৫০০ ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় ৪ কোটি ৪৯ লাখ টাকা পেয়েছে। বাংলাদেশের সঙ্গে এই অর্থ পাচ্ছে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ।

ফাইনাল সেরা হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ৬টি চার ও ২টি ছক্কায় ৫৯ বলে ৭৬ রান করায় এই স্বীকৃতি পেয়েছেন তিনি। টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছেন ভারতেরই জসপ্রীত বুমরাহ। ৮ ম্যাচে ওভারপ্রতি স্রেফ ৪.১৭ গড়ে রান দিয়ে ১৫টি উইকেট নিয়েছেন তিনি।

এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে জায়গা করে নেয় আফগানিস্তান। ফাইনালে উঠতে না পারলেও দলটির দুজন ক্রিকেটার আছেন সেরার তালিকায়। রহমানউল্লাহ গুরবাজ ৮ ম্যাচে ২৮১ রান করে হয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহক, হাঁকিয়েছেন তিনটি হাফ সেঞ্চুরি। পাশাপাশি ৮ ম্যাচে ১৭ উইকেট করে নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারী আর্শদ্বীপ ও ফজল হক ফারুকী।