মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৫০:২৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পিসি হলেন কঙ্গনা রানাউত

পিসি হলেন কঙ্গনা রানাউত

বলিউড সিনেপাড়া নিয়ে সবসময়ে কটাক্ষ, সমালোচনা কিংবা বিতর্কিত মন্তব্য করলেও, বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত আদতে একজন পারিবারিক মানুষ। এবার নবরাত্রির আবহেই সুখবর দিলেন কঙ্গনা। অভিনেত্রীর পরিবারে নতুন সদস্যের আগমনে এখন বইছে খুশির হাওয়া। খুশির খবরে কঙ্গনাকে শুভেচ্ছাও জানিয়েছেন অনুপম খের, মহিমা চৌধুরিরা।

শুক্রবার কঙ্গনা রানাউত পিসি হয়েছেন। ভাই অক্ষত রানাউতের স্ত্রী রীতুর কোল আলো করে জন্ম নিয়েছে ফুটফুটে পুত্রসন্তান। আর তাকে কোলে নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করেছেন কঙ্গনা।

২০২০ সালে কঙ্গনার ভাই অক্ষত রানাউতের বিয়ে হয় রিতুর সঙ্গে। জুলাই মাসে পরিবারে ধুমধাম করে হয় রিতুর সাধ অনুষ্ঠান। সেখান থেকেই শাড়ি-গয়নায় সেজে নিজেই সুখবর দিয়েছিলেন কঙ্গনা। যেখানে তার পাশাপাশি দেখা গিয়েছিল তার দিদি রঙ্গোলি রানাউতকেও। নেচেওছিলেন সকলে মিলে। এবার পিসি হলেন কঙ্গনা রানাউত।