সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩০:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

লালপুর চরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক সহ গ্রেফতার তিন 

লালপুর চরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক সহ গ্রেফতার তিন 

সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-


নাটোরের লালপুর মোল্লাপাড়া চরে টানা ১২ ঘন্টার অভিযানে অস্ত্র ও মাদক সহ শীর্ষ সন্ত্রাসী কাকন গ্রুপের তিনজনকে আটক করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর পাঁচটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনীর পাবনা ও নাটোর ক্যাম্পের যৌথ একটি অভিযানীক দল। অভিযানে লালপুর মোল্লাপাড়া চর এলাকার সন্ত্রাসী সংগঠন কাকন গ্রুপ এর প্রধান কাকন এর ভায়রা আশরাফুল ইসলাম বাপ্পি (২৮), মেহফুজ হক সোহাগ (৩৯), ও মোছাঃ রোকেয়া (৫৫), নামের তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছে দেশি ও বিদেশী অস্ত্র , গোলাবারুদ ও মাদক পাওয়া যায়। জব্দকৃত পাকিস্তানি রিভলভার (.২২ মিমি), ভারতীয় পিস্তল (৭.৬৫ মিমি), ডাবল ব্যারেল শাটার গান (১২ মিমি গেজ), ৩৯ রাউন্ড ৭.৬৫ মিমি বল অ্যামো, ৯ রাউন্ড .২২ মিমি বল অ্যামো, ১টি ৭.৬৫ মিমি এফসিসি, ১টি ১২ মিমি গেজ শট শেল এফসিসি, ৮৬টি ইয়াবা ট্যাবলেট, ১৭টি দেশীয় রামদা, ১টি ফোল্ডিং সুইস নাইফ, ৫ বোতল ফেন্সিডিল, ২টি গাঁজার গাছ, ৬ গ্রাম গাঁজা, মাদক সেবনের উপকরণ, নগদ ১২,৫৬,৩১২ টাকা, ৪টি অ্যান্ড্রয়েড ফোন, ৫টি বাটন ফোন, ১টি সেচ পাম্প, ১টি জেনারেটর , ১টি ক্রেডিট কার্ড, ১টি ড্রাইভিং লাইসেন্স, ১টি এনআইডি কার্ড, ৩টি চেক বই, ১টি মানুষের খুলি, ৩টি ইঞ্জিনচালিত নৌকা স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।

উল্লেখ্য, দীর্ঘদিন থেকে শীর্ষ সন্ত্রাসী কাকন গ্রুপের অত্যাচারে নিষ্পেশিত ছিল সাধারন জনগন। কৃষকদের মারধর করে ফসল কেড়ে নেওয়া, জেলেদের অস্ত্রের মুখে মাছ ছিনিয়ে নেয়া, প্রতিটি বালুবাহী নৌকা থেকে চাঁদাবাজি, চরে ত্রাস সৃষ্টি করা সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ রয়েছে এই কাকন গ্রুপের বিরুদ্ধে। চাঁদাবাজি ও লুটপাটের টাকা ভাগাভাগি হতো কাকন গ্রুপ, আরআরপি ফিড মিল ও বিজলি মালিথা গ্রুপের মধ্যে। 

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাংলাদেশ সেনাবাহিনী অভিযান চালিয়ে কাকন গ্রুপের তিনজনকে আটক করে এবং তাদের কাছে থাকা দেশী - বিদেশী অস্ত্র ও মাদক এবং সকল জব্দকৃত মালামালসহ আসামিদের আমাদের কাছে হস্তান্তর করেছে। আটককৃতদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন।