বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৬:৫৮:১১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

আওয়ামী দোসর অনিল লিও কস্তা এখন বিএনপির সদস্য ! : স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা

আওয়ামী দোসর অনিল লিও কস্তা এখন বিএনপির সদস্য ! : স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক:-  


পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সংসদ সদস্য আখতারুজ্জামান ও মেহের আফরোজ চুমকির ঘনিষ্ঠ সহোচর এবং সমবায় মাফিয়া আগষ্টিন পিউরিফিকেশন এর ব্যবসায়ীক পার্টনার ভুমিদস্যু অনিল লিও কস্তা এখন কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য নির্বাচিত হয়েছেন। যা নিয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।


 

আওয়ামী দোসর অনিল লিও কস্তা এখন বিএনপির সদস্য ! : স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা



জানা গেছে , ১৪ জুন গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আওয়ামী লীগের ডোনার অনিল লিও কস্তা কে সদস্য নির্বাচিত করা হয়েছে।


আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মেহের আফরোজ চুমকির সাথে অনিল লিও কস্তা ও সাবেক আওয়ামী ফ্যাসিবাদী সরকারের প্রেতাত্মা চিহ্নিত স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর ঘনিষ্ঠ সমবায় মাফিয়া আগষ্টিন পিউরিফিকেশনের একান্ত আস্থাভাজন অনিল লিও কস্তা আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে তেজগাঁও এর সেচ্ছাসেবক লীগের নেতা ইরানের সাথে সুসম্পর্ক বজায় রাখতে বিগত আওয়ামী সরকারের বিভিন্ন কর্মসূচিতে মোটা অংকের অর্থের যোগান দিয়েছেন বলে জানিয়েছেন খ্রিস্টান এসোসিয়েশন এর কতিপয় সদস্যরা।


স্থানীয় সূত্রে জানা গেছে , বিগত ১৬ বছরের আওয়ামী লীগের শাসনামলে অনিল লিও কস্তা বিএনপির কোন কর্মসূচিতে সক্রীয় ছিলেন না। উল্টো তিনি আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত অনুদান দিয়ে চাঙ্গা রেখেছেন।


আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের সাথে চলাফেরা করে নানা ভাবে সুবিধা নিয়েছেন। আওয়ামী লীগের নেতাদের সাথে তার বিভিন্ন সময়ের আলোকচিত্রের প্রমাণ গণমাধ্যমের হাতে রয়েছে।


উল্লেখিত মন্ত্রী এমপিদের ছত্রছায়ায় মাফিয়া আগষ্টিনের সাথে মিলে মিশে দি মেট্রোপলিটন খ্রিস্টান কোঅপারেটিভ হাউজিং সোসাইটিতে লুটপাট করে কয়েকশ’কোটি টাকার মালিক বনে গেছেন এ হাইব্রিড নেতা।


অবৈধ উপার্জিত অর্থ বিএনপি'র কিছু অসাধু নেতাদের ডোনেশন দিয়ে পদ বাগিয়ে নিয়েছেন বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।


ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর ভুমি দস্যু অনিল লিও কস্তা কে বিএনপি থেকে বহিষ্কার করার দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপির ত্যাগী এবং নিবেদিত নেতা কর্মীরা।