সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫৯:৫০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শিবগঞ্জে জামায়াত ও আওয়ামী লীগ ছাড়লেন দুই শতাধিক নেতাকর্মী, যোগ দিলেন বিএনপিতে

শিবগঞ্জে জামায়াত ও আওয়ামী লীগ ছাড়লেন দুই শতাধিক নেতাকর্মী, যোগ দিলেন বিএনপিতে

বগুড়ার শিবগঞ্জে রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলেছেন জামায়াত-শিবির ও আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক। শনিবার (২৫ অক্টোবর) রাতে উপজেলার ময়দানহাট্টা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক কর্মিসভায় আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন।
 

সভায় শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে নতুন নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেন।
 

জানা গেছে, জামায়াত নেতা জুয়েল রানা ও সাবেক শিবির নেতা রেদোয়ান আহম্মেদ বাবুর নেতৃত্বে শতাধিক জামায়াত ও শিবির কর্মী বিএনপিতে যোগ দেন। পরে উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শাহানা বেগমের নেতৃত্বে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম মিয়া, যুবলীগ ও ছাত্রলীগের আরও শতাধিক নেতাকর্মী বিএনপির পতাকাতলে একত্রিত হন।
 

মীর শাহে আলম বলেন, “এই যোগদান স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের প্রতীক। বিএনপি আজ জনগণের একমাত্র ভরসা, আর ধানের শীষই এই দেশের মুক্তির প্রতীক।”
 

তিনি আরও বলেন, “এ আসনে শুধু জয় নয়, আমাদের লক্ষ্য রেকর্ডসংখ্যক ভোটে বিজয় অর্জন। সে জন্য প্রত্যেক কর্মীকে ঘরে ঘরে পৌঁছাতে হবে এবং মানুষকে সত্য জানাতে হবে।”
 

বিএনপির এই নেতা বলেন, “আমরা ছলনা বা প্রতারণার মাধ্যমে মানুষকে জান্নাতের টিকিট বিক্রি করব না। আমরা তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করব, ইনশাআল্লাহ।”
 

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক (অস্ট্রেলিয়া) রাশেদুল হক বলেন, “জিয়া পরিবার এই দেশের প্রতিটি ক্রান্তিকালে জনগণের পাশে ছিল এবং থাকবে। নির্বাচন বানচালের চেষ্টাকারী জামায়াত-শিবিরকে না বলুন। তারা ভারতীয় স্বার্থে তৈরি একটি সংগঠন, দেশের স্বার্থে তাদের পরাজয় নিশ্চিত করতে হবে।”
 

ময়দানহাট্টা ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মিসভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মাহবুব আলম মানিক।
 

সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, প্রবীণ নেতা আব্দুর রাজ্জাক, অধ্যাপক নজরুল ইসলাম ও মোস্তাফিজার রহমান রাজা।