রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ এ ০৮:২৯:০৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের প্রস্তাব নিয়ে চীন থেকে কুমিল্লায় যুবক, রাজি নয় তরুণীর পরিবার •       • জুলাই সনদ বাস্তবায়ন হলে জাতীয় ঐক্য তৈরি হবে: জামায়াত আমির •       • আলেম-ওলামার ওপর নির্যাতনকারীদের এ দেশের মানুষ আর মেনে নেবে না: ধর্ম প্রতিমন্ত্রী •       • ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, আবেদন ২৬ ডিসেম্বর পর্যন্ত •       • উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী •       • পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •

আট বছর পর ভোট দিচ্ছেন চা শ্রমিকরা, বাগানে বাগানে উৎসবের আমেজ

আট বছর পর ভোট দিচ্ছেন চা শ্রমিকরা, বাগানে বাগানে উৎসবের আমেজ

মো.নাজিমুল হাসান নাজির, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
 

দীর্ঘ আট বছর পর আবারও নিজেদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেয়েছেন দেশের চা শ্রমিকেরা। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে চা-বাগানগুলোতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। শনিবার সকাল ৮টা থেকে হবিগঞ্জের চার উপজেলার ২৬টি চা-বাগানে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
 

হবিগঞ্জের চুনারুঘাট, মাধবপুর, নবীগঞ্জ ও বাহুবল উপজেলার ৪৩টি পঞ্চায়েত ও একটি ভ্যালিতে মোট ভোটার ২১ হাজার ২১৭ জন। তাঁদের মধ্যে নারী ভোটার ১১ হাজার ৬৮ জন এবং পুরুষ ভোটার ১০ হাজার ১৪৯ জন। ভোটগ্রহণের জন্য স্থাপন করা হয়েছে ৮৫টি বুথ।
 

এবার বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি, সাতটি ভ্যালি এবং বাগানভিত্তিক পঞ্চায়েত কমিটির নেতৃত্ব নির্বাচনে দেশের পাঁচ জেলার চা-বাগানগুলোতে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এতে মোট ১ লাখ ৪৮ জন চা শ্রমিক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ছয় শতাধিক প্যানেলে প্রায় সাত হাজার প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 

নির্বাচনকে কেন্দ্র করে চা-বাগানগুলোতে শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে সকাল থেকেই ভোটকেন্দ্রে উপস্থিত হচ্ছেন তাঁরা। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদে হবিগঞ্জের নৃপেণ পালসহ ভ্যালি ও পঞ্চায়েত পর্যায়ে জেলার একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 

চা শ্রমিকদের প্রত্যাশা, নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন নেতৃত্ব তাঁদের দীর্ঘদিনের বঞ্চনা ও দাবি-দাওয়া আদায়ে কার্যকর ভূমিকা রাখবে। বিশেষ করে মজুরি বৃদ্ধি, ভূমির অধিকার নিশ্চিত করা, নিয়মিত পারিশ্রমিক প্রদান, উন্নত আবাসন, শিক্ষা ও চিকিৎসাসেবার সুযোগ সম্প্রসারণসহ শ্রমিকদের জীবনমান উন্নয়নে নতুন নেতৃত্ব উদ্যোগী হবে বলে আশা করছেন তাঁরা।
 

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
 

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, চুনারুঘাটসহ হবিগঞ্জের চার উপজেলার ২৬টি চা-বাগানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এসব বাগানের অধিকাংশই সীমান্তসংলগ্ন এলাকায় অবস্থিত। তাই সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সমন্বয় করা হয়েছে।
 

উল্লেখ্য, সর্বশেষ ২০১৮ সালের ২৪ জুন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ইউনিয়নের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পরপর নির্বাচন হওয়ার কথা থাকলেও নানা জটিলতার কারণে ২০২১ ও ২০২৪ সালে নির্বাচন আয়োজন করা সম্ভব হয়নি। ফলে দীর্ঘ আট বছর পর আবারও ভোটের মাধ্যমে নিজেদের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পেয়েছেন দেশের চা শ্রমিকেরা।