রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ এ ০৭:৫৮:৩৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের প্রস্তাব নিয়ে চীন থেকে কুমিল্লায় যুবক, রাজি নয় তরুণীর পরিবার •       • জুলাই সনদ বাস্তবায়ন হলে জাতীয় ঐক্য তৈরি হবে: জামায়াত আমির •       • আলেম-ওলামার ওপর নির্যাতনকারীদের এ দেশের মানুষ আর মেনে নেবে না: ধর্ম প্রতিমন্ত্রী •       • ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, আবেদন ২৬ ডিসেম্বর পর্যন্ত •       • উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী •       • পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •

মোহাম্মদ হানিফের ২০তম মৃত্যুবার্ষিকী আজ

মোহাম্মদ হানিফের ২০তম মৃত্যুবার্ষিকী আজ

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ও আওয়ামী লীগের সাবেক নেতা মোহাম্মদ হানিফের ২০তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার (২৮ নভেম্বর)।
 

২০০৬ সালের ২৮ নভেম্বর রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে স্প্লিন্টারের আঘাতে গুরুতর আহত হন তিনি। ওই হামলায় আহত হওয়ার পর দীর্ঘদিন অসুস্থতায় ভুগে দেশে-বিদেশে চিকিৎসা নেন। শেষ পর্যন্ত স্প্লিন্টারের আঘাতজনিত জটিলতায় তাঁর মৃত্যু হয়।
 

১৯৪৪ সালের ১ এপ্রিল পুরান ঢাকায় জন্মগ্রহণ করেন মোহাম্মদ হানিফ। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ঐতিহাসিক ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের সাধারণ নির্বাচন এবং মহান মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
 

১৯৭৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন মোহাম্মদ হানিফ। পরে জাতীয় সংসদের হুইপ হিসেবেও দায়িত্ব পালন করেন। অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র হিসেবে টানা আট বছর দায়িত্ব পালন করেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বেও ছিলেন এই রাজনীতিক।
 

মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ পারিবারিক উদ্যোগে রাজধানীর আজিমপুর কবরস্থানে তাঁর কবর জিয়ারত, ফাতেহা পাঠ, শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
 

উল্লেখ্য, মোহাম্মদ হানিফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীরা তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন।