রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ এ ০৭:৫৮:৩২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের প্রস্তাব নিয়ে চীন থেকে কুমিল্লায় যুবক, রাজি নয় তরুণীর পরিবার •       • জুলাই সনদ বাস্তবায়ন হলে জাতীয় ঐক্য তৈরি হবে: জামায়াত আমির •       • আলেম-ওলামার ওপর নির্যাতনকারীদের এ দেশের মানুষ আর মেনে নেবে না: ধর্ম প্রতিমন্ত্রী •       • ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, আবেদন ২৬ ডিসেম্বর পর্যন্ত •       • উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী •       • পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •

মিরপুর-১০ নম্বরে বাসে আগুন

মিরপুর-১০ নম্বরে বাসে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বরে চলন্ত ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

 

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

শনিবার (২৮ নভেম্বর) রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটে মিরপুর-১০ নম্বরে বাটা মার্কেট ও হোটেল নিউ রোজ হ্যাভেনের সামনে এ ঘটনা ঘটে।

 

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, মিরপুর-১০ নম্বর এলাকায় চলাচলরত ইতিহাস পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। বাসটির নম্বর ঢাকা মেট্রো-ল ১৫-৮৫০৮।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

 

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, ঘটনাস্থলে মিরপুর মডেল থানা পুলিশ উপস্থিত রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।