সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩০:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

চবি এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে দোয়া মাহফিল

চবি এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে দোয়া মাহফিল

কাইয়ুম চৌধুরী:-



চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে জুলাই-আগস্ট'২৪  শহীদদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

 

শুক্রবার ( ১৮ জুলাই) আছর নামাজের পর চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড়স্থ জমিয়তুল ফালাহ মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের এডহক কমিটির আহবায়ক মোঃ আসলাম চৌধুরী এফসিএর  সভাপতিত্বে ও এড.ইফতেখার হোসেন চৌধুরী মহসিনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এডহক কমিটির সদস্য মোহাম্মদ  একরামুল করিম, এম এ হালিম,  কামরুল হাসান হারুন, এম ডি ফখরুল ইসলাম, গোলাম ফারুক, সোহরাব হোসেন সোহেল, সেলিম উদ্দীন, হাফিজ আল আসাদ, গিয়াসউদ্দিন, কামরুল মেহেদী, আমজাদ চৌধুরী, ডঃ  মোজাফফর  আহমদ, অধ্যাপক আজম খান,  মোরশেদুল আলম, কাজী আতিকউল্ল্যাহ, এড. মাঈনুদ্দীন, এড. আবু সাঈদ, সাইফুর রহমান শপথ, এড.রেজোয়ান নূর সিদ্দিকী, খোরশেদ আলম কুতুবী, মামুনুর রশীদ, শাহেদুল ইসলাম, অধ্যাপক জাহাঙ্গীর আলম, কাজী সাইফুল ইসলাম টুটুল, খালেদ হোসেন, খোরশেদ আলী, ইফতেখার মাহমুদ, মেহেদী হাসান, আব্দুল্লাহ আল রায়হান, ফজলুল খসরু, ফজলুল কাদের রিপন, মশিউর রহমান, এড.সাইফুল ইসলাম, মোহাম্মদ হাসান, মীর সোহাগ, মামুনুর রশীদ, নকিব হোসেন, মোহাম্মদ আদিল, মোহাম্মদ সায়েম প্রমুখ  নেতৃবৃন্দ।
 

এডহক কমিটির আহ্বায়ক আসলাম চৌধুরী তার বক্তব্যে জুলাই বিপ্লবে শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনার পাশাপাশি জুলাই বিপ্লবের দর্শনকে ধারণ করে দেশ গঠনে আত্ননিয়োগের জন্য সবাইকে আহবান জানান। 


দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী।