সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫০:২২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কাকে বিয়ে করলেন জেসিন্ডা আরডার্ন ?

কাকে বিয়ে করলেন জেসিন্ডা আরডার্ন ?

নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন তার দীর্ঘদিনের সঙ্গী ক্লার্ক গেফোর্ডকে বিয়ে করেছেন। বিয়েটি গত শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪ তারিখে নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের হকস বে-এ অনুষ্ঠিত হয়।

জেসিন্ডা আরডার্ন ও ক্লার্ক গেফোর্ড

আরডার্ন ও গেফোর্ডের মধ্যে সম্পর্ক প্রায় এক দশকের পুরনো। তাদের নেভ নামে পাঁচ বছরের একটি কন্যা সন্তানও রয়েছে।

বিয়েতে খুব কম অতিথি উপস্থিত ছিলেন। আরডার্ন সাদা রঙের একটি আইভোরি ড্রেস পরেছিলেন, যা তার ঘনিষ্ঠ বন্ধু ডিজাইন করেছিলেন। গেফোর্ডের পরনে ছিল সাদা শার্টের ওপর কালো স্যুট।

আরডার্ন ২০১৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিশ্বের ইতিহাসে প্রধানমন্ত্রীর মতো পদে থেকে মা হওয়ার দ্বিতীয় নারী।