সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫৯:৪৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

চীন সফরে এনসিপির ৮ সদস্যের প্রতিনিধি দল

চীন সফরে এনসিপির ৮ সদস্যের প্রতিনিধি দল

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আট সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে গেছে।
 

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ১০টায় তারা ঢাকা ছাড়েন। আগামী ৩০ আগস্ট তাদের দেশে ফেরার কথা রয়েছে।
 

প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দলের অন্যান্য সদস্যরা হলেন—সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম এবং যুগ্ম সদস্যসচিব তাহসিন রিয়াজ।
 

সফরকালে প্রতিনিধি দলটি চীনের একটি বিশ্ববিদ্যালয়, একটি গ্রাম ও একটি শিল্পকারখানা পরিদর্শন করবে। এছাড়া চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠক এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়েরও পরিকল্পনা রয়েছে।
 

এনসিপি নেতাদের মতে, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের সরকার এবং জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।