সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৪:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অক্সফামে চাকরির সুযোগ

অক্সফামে চাকরির সুযোগ

আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম বাংলাদেশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি বাংলাদেশে ক্লাইমেট জাস্টিস অ্যান্ড ন্যাচারাল রিসোর্স রাইটস বিভাগে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

পদের নাম: প্রজেক্ট অফিসার
বিভাগ: ইন্টারন্যাশনাল
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান, পাবলিক পলিসি, রিনিউয়েবল এনার্জি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল সায়েন্স বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। উপস্থাপনায় দক্ষ ও এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এনার্জি ট্রানজিশন, ইন্ডাস্ট্রিয়াল সাসটেইনেবিলিটি, ক্লাইমেট ফিন্যান্স, ক্লাইমেট জাস্টিস ও ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন গ্লোবাল ডিসকাশন ও পলিসি বিষয়ে জানাশোনা থাকতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
কর্মঘণ্টা: সপ্তাহে ৩৬ ঘণ্টা
বেতন: বছরে (১৩ মাস) বেতন ৮ লাখ ৯৯ হাজার ১২৬ টাকা।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অক্সফামের ক্যারিয়ার–বিষয়ক ওয়েবসাইটের লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply For This Role-এ ক্লিক করে আবেদন করতে হবে। 

আবেদনের শেষ সময়: ৬ জুন ২০২৩।