সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৩:০৭:৫৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

যশোরের বেনাপোল সীমান্তে সোনার বারসহ এক যুবককে আটক

যশোরের বেনাপোল সীমান্তে সোনার বারসহ এক যুবককে আটক

যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ভারতে পাচারের অভিযোগে ১৮টি সোনার বারসহ লিমন হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় চোরাচালানী কাজে ব্যবহার করা একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার (৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে পুটখালির বারোপোতা বাজারের তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করে বিজিবি। আটক লিমন হোসেন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের শাহ আলমের ছেলে।


এর আগে একই দিন সকালে বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে এক কোটি ৮ লাখ ৮৬ হাজার ১২৪ টাকা মূল্যের এক কেজি ৬৮ গ্রাম ওজনের ৯টি সোনার বারসহ মনোয়ার হোসেন (৫০) নামে এক সোনা পাচারকারীকে আটক করেন বিজিবি সদস্যরা। বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন সোনার একটি চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে খুলনা ২১ বিজিবির পুটখালী ক্যাম্পের বিশেষ একটি টহল দল বেনাপোল পোর্ট থানার বারোপোতা বাজারে গোপনে অবস্থান নেয়।

 

রাত সাড়ে ১০টার দিকে স্বর্ণ পাচারকারী লিমন মোটরসাইকেল চালিয়ে বিজিবির টহল দলের কাছাকাছি আসলে তাকে থামতে বললে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বিজিবির টহল দল ধাওয়া দিয়ে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে দুই কেজি ১০০ গ্রাম ওজনের ১৮টি সোনার বার পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় দুই কোটি ১৫ লাখ টাকা। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার পিএসসি ইঞ্জিনিয়ার্স বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। সোনার বারগুলো ট্রেজারিতে জমা দেওয়া হবে।