সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৪:৩৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আগামী জুলাই মাস থেকে অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধঃ পলক

আগামী জুলাই মাস থেকে অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধঃ পলক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আগামী জুলাই মাস থেকে অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধ করা হবে।

তিনি গতকাল মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হুইটলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধ করার জন্য প্রযুক্তিগত প্রস্তুতি চলছে। জুলাই মাসের মধ্যে এই প্রস্তুতি সম্পন্ন হবে। এরপর অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধ করা হবে।

তিনি বলেন, অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধ করা হলে দেশের সার্বিক টেলিযোগাযোগ ব্যবস্থার নিরাপত্তা বৃদ্ধি পাবে। পাশাপাশি সরকারের রাজস্ব আহরণও বাড়বে।

প্রতিমন্ত্রী বলেন, অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধের জন্য জনসচেতনতামূলক কার্যক্রমও চালানো হবে।