সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩৯:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সব নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দেওয়া হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

সব নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দেওয়া হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু রোববার (১০ মার্চ) জানিয়েছেন যে, ভবিষ্যতে সব নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দেওয়া হবে। রাশিয়ান ফেডারেশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।


বাজার নিয়ন্ত্রণে আজ থেকেই বাজার মনিটরিং শুরু হবে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, "কোনোভাবেই তেলের দাম বেশি নেয়া যাবে না। আমাদের পর্যাপ্ত পরিমাণে পণ্য মজুত আছে। কোনো পণ্যের ঘাটতি নেই। চালের বাজারের অস্থিরতা কমেছে। এছাড়া তেলের দাম নির্ধারণ করে দেয়া হয়েছে।"


ভারত থেকে বাংলাদেশে ২ দিনের মধ্যে পেঁয়াজ আসবে বলে জানান তিনি। দেশটি থেকে পেঁয়াজ এলে দামও কমে আসবে। এ সময় কিছু অস্থায়ী কাঁচাবাজারে দাম নিয়ন্ত্রণে কিছুটা সমস্যা তৈরি হয় জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে সব নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দেয়া হবে।