সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ১১:১১:৫৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর

ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর

ঢাকা, ৯ জুলাই ২০২৫ (ঢাকা প্রেস):
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের কয়েকটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পার্বত্য এলাকায় ভূমিধসের আশঙ্কায় জারি করা হয়েছে সতর্কবার্তা।

 

আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বুলেটিনে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এতে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে।
 

এছাড়াও, অতিবৃষ্টির কারণে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে বলেও বুলেটিনে সতর্ক করা হয়েছে।
 

এর আগে সকাল ৯টার নিয়মিত পূর্বাভাসে জানানো হয়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন অঞ্চলে একটি লঘুচাপ অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশটি রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, ওই লঘুচাপের কেন্দ্র হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল ঘুরে আসাম পর্যন্ত বিস্তৃত। এছাড়া মৌসুমী বায়ুর আরেকটি শাখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে বেশ প্রবল রয়েছে।

সূত্র: বাসস।