সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৯:১৪:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

গোপালগঞ্জে উত্তেজনাকর পরিস্থিতি: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে উত্তেজনাকর পরিস্থিতি: আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জ, ১৬ জুলাই (ঢাকা প্রেস):-



জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে টানটান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪ প্লাটুন সদস্য।

 

বুধবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
 

দুপুর ২টার পর গোপালগঞ্জ শহরের পৌরপার্কের উন্মুক্ত মঞ্চে এনসিপির সমাবেশ শুরু হয়। তবে তার আগেই, বেলা দেড়টার দিকে সমাবেশের মঞ্চে হামলার ঘটনা ঘটে। সমাবেশ শেষ হওয়ার পরপরই একদল লোক এনসিপির নেতা-কর্মীদের ঘিরে ফেলে এবং চারদিক থেকে পুলিশ ও দলীয় যানবাহন আটকে দেয়।
 

তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনা সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও ফাঁকা গুলি ছোড়ে। একপর্যায়ে এনসিপির নেতাকর্মীরা বিকল্প পথ ধরে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন এবং পরে গোপালগঞ্জ সার্কিট হাউসে আশ্রয় নেন বলে জানা গেছে।
 

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা হিসেবে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।