বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৮:২১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

সংস্কারের বুলিতে জাতিকে ভুলিয়ে রাখা যাবে না: মুফতি আলী হাসান উসামা

সংস্কারের বুলিতে জাতিকে ভুলিয়ে রাখা যাবে না: মুফতি আলী হাসান উসামা

জিহাদ হোসেন (বিশেষ প্রতিনিধি):-

 

খেলাফত মজলিসের কেন্দ্রীয় ওলামা বিষয়ক সম্পাদক মুফতি আলী হাসান ওসামা বলেছেন, "সংস্কার সংস্কার বুলি দিয়ে জাতিকে ভুলিয়ে রাখা যাবে না।" তিনি অভিযোগ করেন, "বিগত ফ্যাসিস্ট সরকার যেমন উন্নয়নের নামে জনগণকে বিভ্রান্ত করেছে, তেমনি বর্তমান অন্তর্বর্তী সরকারও সংস্কারের অজুহাতে একই পথে হাঁটছে।"  

 

সংস্কারের বুলিতে জাতিকে ভুলিয়ে রাখা যাবে না: মুফতি আলী হাসান উসামা

 


শনিবার (১০ই মে) নারায়ণগঞ্জ চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে খেলাফত মজলিসের জেলা ও মহানগর শাখার আয়োজনে এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে ইসলামবিরোধী নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের বিতর্কিত প্রস্তাবনা বাতিল, শেখ হাসিনার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানানো হয়।  


ওসামা বলেন, "এই সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কিন্তু তারা এটিকে রাজনৈতিক দল হিসেবে মেনে নিচ্ছে, অথচ এটি একটি সন্ত্রাসী সংগঠন।"  

 

সংস্কারের বুলিতে জাতিকে ভুলিয়ে রাখা যাবে না: মুফতি আলী হাসান উসামা — ছবি ২

 


সমাবেশে প্রধান অতিথি এবিএম সিরাজুল মামুন বলেন, "সারাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন জোরদার হচ্ছে। আমরা এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিচ্ছি এবং অন্যান্য দলকেও এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।"  


সমাবেশে আরো উপস্থিত ছিলেন, মুফতী শেখ শাব্বীর আহমাদের  হাফেজ কবির হোসাইন, মাওলানা মিজানুর রহমান,  অধ্যাপক মুহাম্মদ শাহআলম, মাওলানা এনায়েতুল্লাহ মাদানী, ডাঃ শামীম ভূঁইয়া, কামরুল হাসান পায়েল, নুর মোহাম্মদ খান, মুফতী আব্দুল গণি, মাওলানা আব্দুল ওয়াদুদ, খন্দকার হাফেজ আওলাদ, মুফতী আবুল কাশেম, মাওলানা সাইফুল ইসলাম সাহেল, মাওলানা নোমান আহমদ, মুফতী সিরাজুল ইসলাম, মুফতী নুর হুসাইন নূরানী, প্রভাষক মাইদুল ইসলাম, ডাঃ মোতাহার হুসাইন,  রিফাত আহমদ সাজিদ, মুহাম্মদ শাহনেওয়াজ, প্রমুখ।