মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫১:৫৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

৪০ কোটির কাজ হারিয়েছি তবুও পরোয়া করি না: কঙ্গনা

৪০ কোটির কাজ হারিয়েছি তবুও পরোয়া করি না: কঙ্গনা

বিতর্ক থেকে বেশিদিন দূরে থাকতে পারেন না বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। হামেশাই সোজাসাপটা ভঙ্গিতে মনের কথা তুলে ধরতে ওস্তাদ তিনি। এবার কঙ্গনা জানালেন, কোটি কোটি টাকার ব্র্যান্ড এনডোর্সমেন্ট হাতছাড়া হয়েছে তার, কেবলমাত্র দেশদ্রোহীদের বিরুদ্ধে মুখ খোলার জেরে।

সম্প্রতি টুইটারের সিইও ইলন মাস্কের এক মন্তব্যের ভূয়সী প্রশংসা করতে দেখা গেল বলিউড কুইনকে। সেখানে মাস্ক বলেছেন, ‘আমার যা মন চাইবে আমি বলব’।


সেই সাক্ষাৎকারের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন নায়িকা। যার শিরোনাম, ‘আমার যা মন চাইবে আমি বলব, এর জেরে যদি আমাকে টাকা খোয়াতে হয় তাহলেও পরোয়া নেই: ইলন মাস্ক’।

এটি শেয়ার করে কঙ্গনা লিখেছেন, ‘এটাই চরিত্র, আসল স্বাধীনতা আর সাফল্য। হিন্দুত্বের জয়গান করায়, রাজনীতিবিদ, দেশদ্রোহী, টুকরে টুকরে গ্যাং-এর বিরুদ্ধে কথা বলায় ২০-২৫টি ব্র্যান্ড এনডোর্সমেন্ট হাতছাড়া হয়েছে আমার, রাতারাতি আমাকে বার করা হয়েছে প্রোজেক্ট থেকে, এর জেরে বছর  ৩০-৪০ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছি আমি।

এরপর কঙ্গনা লেখেন, ‘কিন্তু আমি স্বাধীন, আমি যা চাইব সেটা বলব। কেউ আমাকে আটকাতে পারবে না। বিশেষত সেইসব এজেন্ডা নির্ভর মাল্টি-ন্যাশনাল কোম্পানির মালিকরা যারা ভারতের সংস্কৃতি আর সংহতিকে ঘৃণা করে…।


আপতত ‘চন্দ্রমুখী ২’ নিয়ে ব্যস্ত কঙ্গনা। পি ভাসুর এই ছবি তামিল হরর কমেডি ‘চন্দ্রমুখী’র সিকুয়েল। যে ছবিতে অভিনয় করেছিলেন রজনীকান্ত এবং জ্যাতিকা। চন্দ্রমুখী-তে রাজসভার দক্ষ নৃত্যশিল্পী হিসাবে দেখা যাবে কঙ্গনাকে।

অন্যদিকে ইতিমধ্যেই নিজের প্রযোজনা সংস্থা মনিকর্ণিকা ফিল্মসের ব্যানারে তৈরি ‘এমার্জেন্সি’র শুটিং শেষ করেছেন কঙ্গনা। এ ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। এই ছবির পরিচালকের আসনেও রয়েছেন কঙ্গনা। ছবিতে কঙ্গনা ছাড়াও অভিনয় করেছেন অনুপম খের, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমন, শ্রেয়স তালপেড়ে এবং প্রয়াত সতীশ কৌশিক।