মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৮:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ হলো মুক্তাগাছায়

‘কৃষকের ঈদ আনন্দ’ ধারণ হলো মুক্তাগাছায়

প্রায় দশ হাজার মানুষের উপস্থিতিতে ধারণ করা হয়েছে ঈদুল আজহার ‘কৃষকের ঈদ আনন্দ’। জানানো হয়েছে, কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের কৃষকের ঈদ আনন্দ আরো ব্যতিক্রমী, জমজমাট মজার সব খেলাধুলায় ভরপুর।

শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় জনপ্রিয় এই অনুষ্ঠানটির ঈদ-উল-আজহার পর্বটি ধারণ করা হয়েছে ময়মনসিংহ জেলার মুক্তাগাছার ঘাটুরি ঈদগাহ মাঠে।

এবারে খেলাধুলার অংশটি ধারণের জন্য ময়মনসিংহকে বেছে নেয়ার কারণ হিসেবে উন্নয়ন সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন, আদি কৃষি ঐতিহ্যের একটি জেলা ময়মনসিংহ।


পুরাতন ব্রহ্মপুত্র ও তার শাখা-উপশাখাকে কেন্দ্র করে এ অঞ্চলে গড়ে উঠেছিল কৃষি বাণিজ্যের এক অনন্য ক্ষেত্র। কৃষি সমৃদ্ধির হাত ধরেই এখানে বিকশিত হয়েছিল লোক সংস্কৃতির। যার স্বরূপ আমরা দেখি মৈমনসিং গীতিকায়। কৃষি-ঐতিহ্যের সে ধারা এখনও ধরে রেখেছেন এখানকার কৃষক।

তিনি বলেন,‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, পরমাণু কৃষি গবেষণা কেন্দ্র, মৎস্য গবেষণা ইনস্টিটিউটসহ নানা গবেষণা ও কৃষিশিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ময়মনসিংহে। ফলে ধান-পাটের পাশাপাশি নিত্য নতুন ফল-ফসলের চাষ বাড়ছে, খুব সহজেই আধুনিক কৃষির সঙ্গে যুক্ত হচ্ছে কৃষকরা। দীর্ঘ সময় ধরে মাছ চাষের শীর্ষস্থান দখলে রেখেছে এই অঞ্চলের খামারিরা। কৃষকের ঈদ আনন্দে এই কৃষকদের জীবন-জীবিকা আর তাদের গল্পকথাই তুলে আনার চেষ্টা করেছি।’

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানে হয়, চ্যানেল আইয়ে ‘কৃষকের ঈদ আনন্দ’ প্রচারিত হয় ঈদের পরদিন বিকেল সাড়ে চারটায়। আসন্ন ঈদুল আজহাতেও তার ব্যতিক্রম হচ্ছে না।