সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৯:৫১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, নিহত ৮

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, নিহত ৮

কক্সবাজার প্রতিনিধি:

 

টানা ভারী বর্ষণের কারণে কক্সবাজারের উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে অন্তত ৮ জন নিহত হয়েছেন। বুধবার (৮ জুলাই) দুপুর প্রায় ২টার দিকে ক্যাম্প-৫-এর এ-৩ ব্লকে অবস্থিত একটি মহিলা মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে।
 

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, ক্যাম্প প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে উদ্ধার অভিযান শুরু হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, ধ্বংসস্তূপ থেকে ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে আহত ৬ জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 

নিহতদের মধ্যে এখন পর্যন্ত চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন রাশিদা বেগম (১৩), উম্মে নেজাতুল (১৩), উম্মে সালমা (১২) ও উমাইসা বিবি (১৩)। নিহত উম্মে নেজাতুল ও উম্মে সালমা সহোদর বোন এবং তারা রোহিঙ্গা ক্যাম্প-৩-এর বাসিন্দা। অপর দুইজন ক্যাম্প-৫-এর বাসিন্দা।
 

হতাহতের বিষয়টি নিশ্চিত করে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, ফায়ার সার্ভিসের পাশাপাশি ক্যাম্প প্রশাসনের আওতাধীন স্বেচ্ছাসেবকরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরাও উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করছেন।