সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ১১:১৯:২৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

মুরাদনগরে ৩৯জন নারী উদ্যোগতাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

মুরাদনগরে ৩৯জন নারী উদ্যোগতাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ-

 

দারিদ্র্য ও পিছিলে পড়া নারীদের দক্ষতা উন্নয়ন ও স্বাবলম্বী করার লক্ষ্যে ৩৯ জন প্রশিক্ষণার্থীর প্রত্যেককে বিনামূল্যে একটি করে সেলাই মেশিন প্রদান করছেন স্থানীয় সরকারের উন্নয়ন সহায়তা (এডিপি)।


গত বুধবার (১৩ আগস্ট) কুমিল্লার মুরাদনগর উপজেলা ১৬ নং ধামঘর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামঘর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আলিউল্লাহ, ইউনিয়ন পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান, পারুল আক্তার, নুরজাহান বেগম, পারভীন আক্তার, ইউপির সদস্য মোরশেদ খান, আলমগীর হোসেন, ফিরোজ আহাম্মদ, আবদুর রহমান, মোঃ রাসেল, দুলাল হোসেন,  আবদুর রশিদ,  মোঃ গিয়াস উদ্দিন ও ইউনিয়ন পরিষদ সচিব নাঈম আহমেদ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা। সেলাই মেশিন হাতে পেয়েছেন, রমিজ উদ্দিন,  কবিরাজের স্ত্রী কুলসুম আক্তার,  বশির আহাম্মদের স্ত্রী রাবিয়া আক্তার ও আবুল হোসেনের স্ত্রী সুফিয়া বেগমসহ আরও অনেকে। সুফিয়া বেগম বলেন, আমার স্বামী আল্লাহ ডাকে চলে গেছেন, রেখে গেছেন ছোট ছোট ৪ছেলে। তাদেরকে লালনপালন করতে হিমসিম খাচ্ছি।  প্রতিদিন প্রচুর খরচ। জিয়ের কাজ করতে বাড়ী বাড়ীতে যেতে হতো। এখন সেলাই মেশিন পেয়েছি। ঘরে বসেই কাপড় সেলাই করে আয় রোজকার করতে পারবো। আগামীতে সন্তানদের নিয়ে বেঁচে থাকার ভরসা। 


ধামঘর ইউনিয়ন পরিষদ সচিব নাঈম আহমেদ বলেন, অসহায় গরিব দুঃখী মহিলাদেরকে আত্মকর্মসংস্থান লক্ষে সেলাই মেশিন প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। যাতে রাতা দীর্ঘমেয়াদি স্বাবলম্বী হতে পারেন।

 

ধামঘর ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আলিউল্লাহ  বলেন, অন্তবর্তী সরকারের আমরা সুষ্ঠু ভাবে অসহায় গরিব দুঃখী মহিলাদের মাঝে বিনামূল্যে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সেলাই মেশিন দিয়ে নারীরা আয় রোজকার করতে পারেন এবং তাদের সংসারে ছোট ছোট ছেলে মেয়ে যেন সাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারে এটাই এই উদ্যোগের আসল সাফল্য।