সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ১১:২০:৫৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

মুরাদনগর সমিতি-ঢাকার প্রথম দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মুরাদনগর সমিতি-ঢাকার প্রথম দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আবুল কালাম আজাদ ভূঁইয়া, কুমিল্লা প্রতিনিধিঃ-

 

মুরাদনগর সমিতি-ঢাকার প্রথম দ্বি-বার্ষিক সাধারণ সভা শনিবার দুপুর ঢাকার কাকরাইল আইডিইবি ভবনে অনুষ্ঠিত হয়। সভায় তিন বছর মেয়াদী (২০২৫-২০২৮) নতুন কার্যনির্বাহী ৪১ সদস্যর কমিটি বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হয়। নতুন কমিটিতে ইঞ্জিনিয়ার এনামুল হক খাঁন সভাপতি এবং কৃষিবিদ জামাল উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

 

সভায় প্রধান অতিথি ছিলেন, পাওয়ার সল-এর অবসরপ্রাপ্ত মহাপরিচালক বিডি রহমান উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. মিজান উল আহাদ, সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর সফিকুল ইসলাম ভূঞা এবং অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শাহ আলম সরকার।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মুরাদনগর সমিতি-ঢাকার আহ্বায়ক  ইঞ্জিনিয়ার এনামুল হক খাঁন। তিনি সংগঠনের বিভিন্ন দিক তুলে ধরেন। সাধারণ সভায় বিগত কার্যক্রমের প্রতিবেদন পাঠ করেন, মিজানুর রহমান সরকার। এছাড়া, আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন, কৃষিবিদ জামাল উদ্দিন আহাদ। স্বাগত বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার রেজাউল করিম এবং প্রথম অধিবেশন শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন, ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান। সবশেষ, নবনির্বাচিত কমিটির সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন, দুলাল মিয়া ভঞা।