সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:০০:১২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা প্রতিনিধি:


 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
 

দুপুর সোয়া ১২টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। তবে সাক্ষাতে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
 

এর আগে রোববার ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভেক) আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের প্রসঙ্গে কথা বলেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
 

তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত অত্যন্ত সম্মান করে। তার বক্তৃতা অনেকবার শুনেছেন উল্লেখ করে দীনেশ ত্রিবেদী বলেন, তিনি একজন জনবান্ধব নেতা। ভারতের প্রধানমন্ত্রীও একইভাবে জনবান্ধব।
 

দুই দেশের সরকারপ্রধানের মধ্যে আলোচনা হলে দ্বিপক্ষীয় সম্পর্কের অনেক জটিল সমস্যার সমাধান সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন ভারতীয় হাইকমিশনার।
 

দীনেশ ত্রিবেদী বলেন, সমস্যা সমাধানের জন্য কথাবার্তা চালু রাখা জরুরি। দুই প্রতিবেশী দেশের মানুষের মধ্যে দীর্ঘদিনের আত্মিক যোগাযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
 

বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে এই সম্পর্কের ভিত্তিতে যেকোনো সমস্যার সমাধান বের করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। দুই দেশের বর্তমান সম্পর্কের বিষয়ে ইতিবাচক আশাবাদ ব্যক্ত করে হাইকমিশনার বলেন, এখানে নেতিবাচক কিছু দেখছেন না; বরং সবকিছুই ইতিবাচকভাবে এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।