সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০১:৩১:২৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

৩০০ ফিটে অজ্ঞাত পরিচয়ের এক নারী নিহত  

৩০০ ফিটে  অজ্ঞাত পরিচয়ের এক নারী নিহত  

ঢাকা প্রেস নিউজঃ

রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিটে দ্রুতগামী গাড়ির ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক নারী (৫০) নিহত হয়েছে।মঙ্গলবার (১১ জুন) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

 

বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) দীন মোহাম্মদ জানান, আমরা খবর পেয়ে খিলক্ষেতের ৩০০ ফিট এলাকায়  অজ্ঞাত ওই নারীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান ওই নারী আর বেঁচে নেই।


এসআই আরও জানান, ঘটনাস্থলের আশপাশের লোকদের জিজ্ঞাসা করে আমরা ওই নারীর নাম পরিচয় জানতে পারিনি। আমরা শুধু এতোটুকু জেনেছি দ্রুতগামী কোনো একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে ফেলে রেখে যায়। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে আমরা ওই গাড়িটি শনাক্তের চেষ্টা করছি। প্রযুক্তি সহায়তায় ওই নারীর নাম পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।