সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৯:৪৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সোনারগাঁও হোটেল নেবে একাধিক শেফ

সোনারগাঁও হোটেল নেবে একাধিক শেফ

দেশের অন্যতম পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ হোটেলে শেফ পদে লোক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইন, সশরীর বা ডাকযোগে আবেদন করতে পারবেন।

১. পদের নাম: জুনিয়র সু শেফ
পদসংখ্যা: ২
যোগ্যতা: ফুড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন থেকে কমপক্ষে এইচএসসি/ডিপ্লোমা পাস। এ ছাড়া কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪০ বছর
বেতন: আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা।


২. পদের নাম: শেফ ডি পার্টি–পেস্ট্রি অ্যান্ড বেকারি
পদসংখ্যা: ২
যোগ্যতা: ফুড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন থেকে কমপক্ষে এইচএসসি/ডিপ্লোমা পাস। এ ছাড়া কমপক্ষে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪০ বছর
বেতন: আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা।


আবেদন যেভাবে
আবেদনপত্র ও জীবনবৃত্তান্ত careers.ppdac@panpacific.com ঠিকানায় ই-মেইল করা যাবে। এ ছাড়া সশরীর বা ডাকযোগে আবেদনপত্র পাঠানো যাবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে ও এই লিংকে জানা যাবে।

ডাকযোগে আবেদনপত্র পাঠানোর ঠিকানা: হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, প্যান প্যাসিফিক সোনারগাঁও, ১০৭, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা-১২১৫।

আবেদনের শেষ তারিখ: ১৯ এপ্রিল ২০২৩।