সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৭:১৮:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

বিমান বিধ্বস্তে শোক ও সহযোগিতার আহ্বান জামায়াত আমিরের

বিমান বিধ্বস্তে শোক ও সহযোগিতার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় একজন নিহত এবং অনেকে আহত হয়েছেন।
 

ঘটনার পর বিকেল ৩টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি শোকবার্তা প্রকাশ করেন। বার্তায় তিনি নিহতের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। পাশাপাশি তিনি তার দলের সর্বস্তরের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দাদের উদ্ধার তৎপরতা ও আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান।
 

শোকবার্তায় তিনি বলেন,
“আল্লাহ তায়ালা নিহতদের ওপর রহম করুন, তাদের ক্ষমা করুন এবং তাদেরকে শহীদের মর্যাদায় জান্নাতের উচ্চ মাকামে স্থান দিন। আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা দান করুন এবং তাদের ওপর তাঁর অফুরন্ত নিয়ামত বর্ষণ করুন। নিহতদের পরিবার, প্রিয়জন ও শুভাকাঙ্ক্ষীদের এই শোক সইবার শক্তি ও ধৈর্য দান করুন। আমিন।”