মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:১৪:৪৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিএনপি দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছে: হাছান মাহমুদ

বিএনপি দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছে: হাছান মাহমুদ

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার স্বচ্ছতার সঙ্গে দেশ পরিচালনা করছে। কেউ অন্যায়-দুর্নীতি করলে তার বিচার হয়। আর বিএনপি দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল। মঙ্গলবার (৪ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এ কথা বলেন তিনি।


পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে হেরে এখন নানা ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু তাদের কোনো ষড়যন্ত্রে কাজ হবে না। দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। হাছান মাহমুদ বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন বিএনপি-জামায়াত আর কিছু কিছু বুদ্ধিজীবীরা কোনো উন্নয়ন দেখতে পায় না। উন্নয়ন হলে দোষ খোঁজে আর সেটা বন্ধ করার জন্য বাঁধা প্রদান করে।


তিনি অভিযোগ করে বলেন, কিছু নামধারী বুদ্ধিজীবী বুদ্ধি করে মিথ্যা কথা বলে, বুদ্ধি করে অপপ্রচার করে। আমি তাদের হেদায়েতের জন্য দোয়া করি। আমাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। তাই দুদক ও আদালত স্বাধীন ভাবে কাজ করে।

 

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির দুঃশাসনে পাঁচবার দুর্নীতি চ্যাম্পিয়ান ছিল দেশ। তারেক জিয়ার বিরুদ্ধে এফবিআই বাংলাদেশে এসে তদন্ত করে গেছে। আরাফাত রহমান কোকোর দুর্নীতির টাকা বাংলাদেশে ফেরত আনা হয়েছে। তাই তাদের মুখে সরকারের সমালোচনা মানায় না।