বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৬:১০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

কেরানীগঞ্জে ডিবি পরিচয়ে বাস থামিয়ে স্বর্ণ ব্যবসায়ীর টাকা লুট, গ্রেপ্তার ৫

কেরানীগঞ্জে ডিবি পরিচয়ে বাস থামিয়ে স্বর্ণ ব্যবসায়ীর টাকা লুট, গ্রেপ্তার ৫

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:-

 

ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে যাত্রীবাহী বাস থামিয়ে দুই স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে টাকা লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ মে) রাতে কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর বোডিং এলাকায় এই ঘটনা ঘটে। তবে পালানোর আগেই স্থানীয়দের সহায়তায় পাঁচ ভুয়া ডিবি সদস্যকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—বরিশালের গৌরনদী থানার রুবেল আহমেদ (৪০), কিশোরগঞ্জের দুলু মিয়া (৪৫), নেত্রকোনার উৎপল দেবনাথ (৪৬), শরিফুল ইসলাম (৩৮) এবং আরিফ হোসেন (৪২)। তাদের কাছ থেকে ডিবি ও র‌্যাব লেখা বিশেষ জ্যাকেট, ওয়াকিটকি, হ্যান্ডকাফ এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
 

স্থানীয়রা জানান, 'নবকলি পরিবহন' নামে একটি যাত্রীবাহী বাস থামিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয় অভিযুক্তরা। তারা ওই বাস থেকে স্বর্ণ ব্যবসায়ী সুমন সরকার (৪০) এবং অন্তর পাল ওরফে পার্থ (২৩)-কে জোরপূর্বক নামিয়ে টাকা ছিনিয়ে নেয়। এ সময় অন্যান্য যাত্রীদের কাছ থেকেও টাকা নেওয়া হয়। যাত্রীরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে বিষয়টি টের পান এবং পাঁচজনকে ধরে পুলিশে সোপর্দ করেন।
 

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।