মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:২১:৪৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ডিভোর্স চাইলেন পরীমণি

ডিভোর্স চাইলেন পরীমণি

ঢালিউডে আলোচিত-সমালোচিত জুটি পরীমণি ও শরীফুল রাজ। একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলেন তারা। এবার তারা হাঁটছেন বিচ্ছেদের পথে। সম্প্রতি তিন অভিনেত্রীর সঙ্গে রাজের কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ফাঁস হয়েছে। 

এরপর স্বামী শরিফুল রাজকে ‘ফেক’ মানুষ বলে মন্তব্য করলেন পরীমণি। এই ফেক মানুষের সঙ্গে আর সংসার করতে চান না বলে সাফ জানিয়ে দিলেন এই নায়িকা। বললেন, আমি চাই রাজ আমাকে ২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স দিয়ে দিক।

পরীমণি বলেন,  এখন রাজ্যের মা আমার কাছে কমফোর্টেবল অনেক এবং অনেক আরাম, শান্তি ও সম্মানের। যেটার মধ্যে কোন ফেকনেস ও মিথ্যা নেই।

 

সোমবার রাতে একটি সংবাদমাধ্যমে লাইভে এসে এ কথা বলেন চিত্রনায়িকা পরীমণি। তিনি বলেন, একটা ফেক মানুষের সঙ্গে থাকতে পারব না। যিনি একজন মানুষকে রেসপেক্ট ভেতর থেকে দেয় না, সেটা তো আপনি দেখাতে পারবেন না।

অভিনেত্রী বলেন, কালকে আপনাদের সঙ্গে তার সঙ্গে কনভারসেশন হলো, সেটা দেখলে মানুষ স্পষ্ট বুঝতে পারবে যে, কতটা ফেক, কতটা রিয়েল। আমার তো বলার নেই কিছু। আমি সব কিছু পাবলিককে দিয়ে দিলাম।

এছাড়া দাম্পত্য কলহের ব্যাপারে স্বামী রাজের সঙ্গে বসতে (সমঝোতায়) চান কিনা, এ প্রশ্নের জবাবে পরীমণি বলেন, আমি আর বসতে চাই না। যদি হতোই তাহলে অনেক আগেই হতো।