সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৭:৫৫:১৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অভিযোগ:আগামী ১২ জুন

ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অভিযোগ:আগামী ১২ জুন

ঢাকা প্রেসঃ
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের মামলায় অভিযোগ গঠন হবে কিনা তা আগামী ১২ জুন জানা যাবে।

 

ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অভিযোগ:আগামী ১২ জুন


আজ রোববার (২ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন শুনানি শেষ করে এই দিন ধার্য করেছেন।

দুদক ও আসামিপক্ষ আজ আদালতে শুনানি করেন।

এই মামলার চার্জশিটভুক্ত ১৪ আসামি হলেন:

  • গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস
  • ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলাম
  • পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান
  • পরিচালক পারভীন মাহমুদ
  • নাজনীন সুলতানা
  • মো. শাহজাহান
  • নূরজাহান বেগম
  • পরিচালক এস. এম হাজ্জাতুল ইসলাম লতিফী
  • অ্যাডভোকেট মো. ইউসুফ আলী
  • অ্যাডভোকেট জাফরুল হাসান শরীফ
  • গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. কামরুজ্জামান
  • সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান
  • শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দপ্তর সম্পাদক কামরুল হাসান
  • প্রতিনিধি মো. মাইনুল ইসলাম

গত বছরের ৩০ মে গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।

সংস্থার উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এই মামলার পরবর্তী ধাপ সম্পর্কে সকলকে ১২ জুন অপেক্ষা করতে হবে।