সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৫:৪৫:৩৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

চাঁপাইনবাবগঞ্জে পারাপারে বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে পারাপারে বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 

খেয়াঘাট পারাপারে বর্ধিত ভাড়া প্রত্যাহার ও পূর্বের ভাড়া বহাল রাখার দাবীতে মানববন্ধন কর্মসূচী হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার (১৭ই ফেব্রুয়ারি) সকালে বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্ত্বরে এই মানববন্ধন কর্মসচী অনুষ্ঠিত হয়।


এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, বালিয়াডাঙ্গা জাবালে নূর জামিয়াতুল ইসলামী মাদ্রাসার শিক্ষক মো. আব্দুল্লাহ, বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বার মো. মেহেদি হাসান, যাদুপুর দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাফিসা খাতুন প্রমুখ।


মানববন্ধনে বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদুপুর, গোহালবাড়ী, দূর্গাপুর, শিমুলতলা ও রামজীবনপুর গ্রামের কয়েক হাজার বাসিন্দা দৈনন্দিন জীবিকা নির্বাহ ও প্রয়োজনীয় কাজের জন্য গোহালবাড়ী (খালঘাট) খেয়াঘাট ব্যবহার করেন। এছাড়াও শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত এই ৫ গ্রামের কয়েকশত শিক্ষার্থী এই খেয়াঘাট পার হয়ে দিনে কয়েকবার শহরে যাতায়াত করে। এই ঘাট ব্যবহারে প্রতিবার ২ টাকা হারে যাতায়াত ভাড়া দেয়া লাগলেও বিগত আওয়ামী সরকারের আমলে দূর্নীতির মাধ্যমে দেয়া টেন্ডারে খেয়া পারাপারের ২ টাকা ভাড়া বৃদ্ধি করে ৫  টাকা করা হয়, যা শিক্ষার্থীতো বটেই সাধারণ জনগনের জন্যও কষ্টসাধ্য। আর তাই নতুন বছরে খেয়াঘাট টেন্ডারের ডাক হওয়ার আগেই সাধারন ছাত্র-ছাত্রী ও গ্রামবাসীর খেয়া পারাপারের কথা বিবেচনা করে গোহালবাড়ী-খালঘাট খেয়াঘাটের পূর্বের ২ টাকা ভাড়া পূনর্বহালের দাবী জানানো হয় মানববন্ধন থেকে।


মানববন্ধনে এ সময় তফিজুল ইসলাম, জালাল উদ্দিন, লাল মোহাম্মদসহ কয়েকশ শিক্ষার্থী ও গ্রামবাসী উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক  আব্দুস সামাদের কাছে একটি স্মারকলিপি প্রদাণ করেন তারা।