মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫১:৫৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পরিচালকের কটাক্ষের শিকার ঐশ্বরিয়া

পরিচালকের কটাক্ষের শিকার ঐশ্বরিয়া

বলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক বিবেক অগ্নিহোত্রী। 'দ্যা কাশ্মীর ফাইলস'-এর মতো সিনেমা তৈরি করে বক্স অফিসে নজির গড়েছেন তিনি। পরিচালক হিসেবে জনপ্রিয়তা থাকলেও বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলে মাঝেমধ্যেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসেন।

সেই ধারাবহিকতায় এবার কান চলচ্চিত্র উৎসবে অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের ফ্যাশন সেন্সকে কটাক্ষ করলেন দ্যা কাশ্মীর ফাইলসের পরিচালক। এদিকে টুইটারে রাই সুন্দরীকে খোঁচা মারতেই বিবেককে ধুয়ে দিয়েছেন সোশ্যাল বাটারফ্লাই উরফি জাভেদ।


হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন আনুযায়ী, টুইটারে কান উৎসবে ঐশ্বরিয়ার ফ্যাশনকে হাসির খোরাক বানিয়েছেন। টুইটে পরিচালক লিখেছেন,’আপনারা কোনও দিন কস্টিউম স্লেভস কথাটি শুনেছেন? আর মেয়েরাই এই ঘটনার সঙ্গে বেশি যুক্ত। ভারতের বেশিরভাগ অভিনেত্রীদেরই আজকাল এই ধরনের কস্টিউমে দেখা যায়। এই ধরনের বোকা বোকা ও অস্বস্তিকর ফ্যাশন সেন্সের কী অর্থ?’


তবে রাই সুন্দরীকে কটাক্ষ করার পাল্টা জবাবও পেয়েছেন তিনি। শুক্রবার টুইটে বিবেকেকে একহাত দেখে নিয়েছেন বোল্ড ফ্যাশন সেন্সের জন্য  চর্চায় থাকা উরফি জাবেদ। পাল্টা টুইটে তিনি লেখেন, 'আমি জানতে চাই আপনি কোন ফ্যাশন স্কুল থেকে ডিগ্রি নিয়েছেন। আপনাকে দেখে যেন মনে হয় ফ্যাশন নিয়ে কত ধারণা রয়েছে। ফ্যাশন মুভিটাই তো পরিচালনা করতে পারতেন।'

প্রসঙ্গত, কানের রেড কার্পেটে সোফি কাউচারের ডিজাইন করা ড্রেসে ভক্তদের নজরকেড়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী। হুডিওয়ালা গাউনের সামনে একটা কালো রঙয়ের বেশ বড় সাইজের বো। আর নীচে সিলভার ডিজাইন করা একটা অংশ।