সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩০:২৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

গোপালগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে অতিরিক্ত কারা মহাপরিদর্শক, হামলার পর নিরাপত্তা জোরদার

গোপালগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে অতিরিক্ত কারা মহাপরিদর্শক, হামলার পর নিরাপত্তা জোরদার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে ঘিরে সংঘর্ষ এবং জেলা কারাগারে হামলার পর পরিস্থিতি সরেজমিনে দেখতে গোপালগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করেছেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল তানভীর।
 

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১১টা ১৫ মিনিটে তিনি কারাগারে পৌঁছান। এ সময় কারা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও গোপালগঞ্জ জেলা কারাগারের কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান। পরে তিনি কারাগারের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
 

পরিদর্শন শেষে কর্নেল তানভীর সাংবাদিকদের বলেন, "বুধবারের ঘটনায় সেনাবাহিনীর দ্রুত হস্তক্ষেপে বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে। এজন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই। বর্তমানে কারাগারে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো ধরনের আশঙ্কা এড়াতে সেনাবাহিনী, বিজিবি ও কারারক্ষীরা সতর্ক অবস্থানে রয়েছে।"
 

উল্লেখ্য, বুধবার বিকেলে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় বিকেলেই একদল দুর্বৃত্ত জেলা কারাগারে হামলা চালায়। কারাগারের বাইরে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার পরপরই রাতভর সেনাবাহিনী, বিজিবি এবং কারা রক্ষীরা কারাগারের চারপাশে নিরাপত্তা বলয়ে অবস্থান নেয়।