সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:২১:৫২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ফিক্সিং কাণ্ডে ইংল্যান্ড ও ডাচ ম্যাচের দায়িত্বে নিষিদ্ধ রেফারি

ফিক্সিং কাণ্ডে ইংল্যান্ড ও ডাচ ম্যাচের দায়িত্বে নিষিদ্ধ রেফারি

ইউরো চ্যাম্পিয়নশিপের এবারের আসরে দ্বিতীয় সেমিফাইনালে আজ রাতে মাঠে নামবে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে রেফারির দায়িত্ব পালন করবেন জার্মান রেফারি ফেলিক্স জাওয়ার। তবে এই ফেরারির বিরুদ্ধে আছে একাধিক ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ। যার কারণে এই রেফারিকে নিয়ে চলছে নানান বিতর্ক। এর আগে ২০০৫ সালে জার্মানির ঘরোয়া লিগে ২৫০ পাউন্ডের বিনিময় একটি ম্যাচে পক্ষপাতিত্ব করার অভিযোগ উঠে জার্মান রেফারি ফেলিক্স জাওয়ারের বিরুদ্ধে।

 

তার সহকারী রেফারির কাছ থেকে ঘুষ নেন তিনি। যদিও তদন্তে দেখা যায়, টাকা নিলেও ফেলিক্স ঐ ম্যাচে কোনো ইচ্ছাকৃত ভুল করেননি এবং যথাযথভাবে ম্যাচটি পরিচালনা করেছিলেন। তবে অর্থ নেওয়ার কারণে তাকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এরপর ২০২১ সালে জার্মান লিগ বুন্দেসলিগায় ম্যাচে মুখোমুখি হয় বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড। সেই ম্যাচে ৩-২ গোলের ব্যবধানে হারে  ডর্টমুন্ড। সেই ম্যাচে বায়ার্ন মিউনিখকে একটি পেনাল্টি দেওয়া হয়। যা নিয়েও কম বিতর্ক হয়নি।

 

এছাড়াও সেই ম্যাচে  মিউনিখের ফুটবলার ম্যাট হামেলস ডি বক্সের মধ্যে হাত দিয়ে বল ধরলেও বিষয়টিকে আমলে নেননি ফেলিক্স। সেই সময় ডর্টমুন্ডের হয়ে খেলতেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। সেই ম্যাচ শেষে বেলিংহ্যাম রেফারি ফেলিক্সের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ আনেন। তিনি বলেন, ‘আপনি ম্যাচের সিদ্ধান্তগুলো দেখুন। এমন এক রেফারি এই সিদ্ধান্তগুলো দিয়েছেন যার অতীতে ম্যাচ পাতানোর রেকর্ড রয়েছে।’