সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪৩:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ইফতারে প্রাণ জুড়ানো ঠান্ডা ফালুদা রেসিপি

ইফতারে প্রাণ জুড়ানো ঠান্ডা ফালুদা রেসিপি

ইফতারে একটু ঠান্ডা ঠান্ডা খাবার খেতে কার না ভালো লাগে। আর খাবারটিও যদি হয় পুষ্টিগুণে ভরপুর তাহলে তো কথাই নেই। অনেকেরই পছন্দের তালিকায় থাকে ফালুদার নাম। ইফতারে এ খাবার রাখলে পেটও ঠান্ডা থাকবে, সেসঙ্গে মনও জুড়াবে। জেনে নিন ফালুদা তেরির রেসিপি- 


উপকরন

সাবুদানা ৪ টেবিল চামচ, ভেনিলা এসেন্স ১/২ চা চামচ, দুধ দেড় কাপ, কনডেন্সড মিল্ক ২ টেবিল চামচ বা স্বাদমত, জেলো ২ কালারের ২ প্যাকেট, নুডুলস ১/৪ কাপ, বরফ কুচি ২ টেবিল চামচ, ড্রাই ফ্রুটস, আইসক্রিম ২ রকম (ভেনিলা ও ম্যাংগো ফ্লেভার)


প্রণালী

প্রথমে সাবুদানা ধুয়ে আধা ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। এরপর পানি ছেঁকে দেড় কাপ পানিতে সাবুদানা নিয়ে চুলায় জ্বাল দিন। এর মধ্যে ভেনিলা এসেন্স দিন। চুলার আঁচ মাঝারি রেখে সাবুদানা ঘন ঘন নেড়ে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। সাবুদানা সিদ্ধ হয়ে এর আকার দ্বিগুণ হয়ে গেলে পাত্র চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করে ফ্রিজে রেখে দিন। নুডুলস সিদ্ধ করে বরফ পানিতে ভিজিয়ে রাখুন। 

জেলো প্যাকেটের নির্দেশনা অনুযায়ী তৈরি করে ফ্রিজে জমতে রেখে দিন। দুধ এবং কনডেন্সড মিল্ক ভাল করে মিশিয়ে চুলায় জ্বাল দিয়ে একেবারে ঘন ক্ষীরসা তৈরি করে নিন। কনডেন্সড মিল্ক নিজের স্বাদমত বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এবার লম্বা কাঁচের গ্লাসে ফালুদা সাজিয়ে নিন। গ্লাসে প্রথমে নুডুলস এরপর পর্যায়ক্রমে জেলো, সাবুদানা, ক্ষীরসা, বরফ কুচি, ড্রাই ফ্রুটস এবং সবশেষে আইসক্রিম দিয়ে ফালুদা সাজিয়ে নিন। ইফতারে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন মজাদার ফালুদা।