মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৯:১১:১৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পাকিস্তানে ভারী বৃষ্টিতে প্রাণহানি ঘটেছে ৮৬ জনের

পাকিস্তানে ভারী বৃষ্টিতে প্রাণহানি ঘটেছে ৮৬ জনের

পাকিস্তানে গত ২৫ জুন থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতে এখন পর্যন্ত অন্তত ৮৬ জনের প্রাণহানি ঘটেছে। সেইসঙ্গে আহত হয়েছে ১৫১ জন। পাকিস্তানের জাতীয় দূর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এআরআই নিউজ। 

এনডিএমএ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে তুমুল বৃষ্টিতে ছয়জন মারা গেছে, আহত হয়েছে ৯ জন। এছাড়া এখন পর্যন্ত দেশজুড়ে ৮৬ জনের মৃত্যু এবং ১৫১ জনের আহতের রিপোর্ট করেছে এনডিএমএ। মৃতদের মধ্যে ১৬ জন নারী ও ৩৭ শিশু আছে। 


প্রতিবেদনে বলা হয়েছে, ভারী বৃষ্টিতে পাঞ্জাবে ৫২ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া খাইবার পাখতুনখোয়ায় ২০ জন এবং বেলুচিস্তানে ছয়জনের মৃত্যু হয়েছে। 


চলতি বছরের এপ্রিলে এনডিএমএ ২০২৩ সালে পাকিস্তানে যে ভয়াবহ বন্যা হতে পারে তার ৭২ শতাংশ আশঙ্কা রয়েছে বলে জানায়। এনডিএমএ চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল ইনাম হায়দার বলেছেন, তাপমাত্রা দ্রুত বৃদ্ধি, হিমবাহ গলা ও তাড়াতাড়ি বর্ষার কারণে বন্যা হতে পারে। 

এদিকে, পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন গত শনিবার জানায়, ভারী বৃষ্টিতে লাহোরের আজহার এবং শাহদারা শহরে দুই বাড়ির ছাদ ধসে পড়েছে। এতে অন্তত নয়জন আহত হয়েছে। আহতদের দ্রুত নিকটস্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।