মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৮:০৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অভিনয়ে অভিষেক হচ্ছে ধোনির

অভিনয়ে অভিষেক হচ্ছে ধোনির

‘লেটস গেট ম্যারেড’ ছবির গল্প গৌতম ও মীরাকে ঘিরে বোনা হয়েছে। গৌতম অসম্ভব ভালোবাসে মীরাকে। বিয়ে করতে চায়। এদিকে বিয়ের পর সে তার মাকে তাদের সঙ্গে রাখতে চায়। আর এখানেই যত বিপত্তি। মীরা এতে রাজি নয়। তাই গৌতম মা ও তার হবু স্ত্রী মীরাকে নিয়ে কুর্গের জন্য এক ভ্রমণ পরিকল্পনা করেন, যাতে মা আর মীরার মধ্যে এক সুন্দর সম্পর্ক গড়ে ওঠে।

জানা গেছে, ছবির গল্পটি ধোনিপত্নী সাক্ষীর মস্তিষ্কপ্রসূত। চিত্রনাট্য লিখেছেন রমেশ থমিলমানি। রোমান্স, কমেডি আর নানা চমকে ভরপুর তেলেগু ছবিটি। 


‘এলজিএম’ ছবির ট্রেলার মুক্তির পর থেকে দারুণ সাড়া ফেলেছে। ছবির মূল চরিত্রে আছেন হরিশ কল্যাণ ও ইভানা। এ ছাড়া যোগী বাবু, নাদিয়া আর আরজে বিজয়কে অন্যান্য চরিত্রে দেখা যাবে। ধোনি প্রযোজিত ছবিটির পরিচালনা করেছেন রমেশ থমিলমানি।

চেন্নাইতে আয়োজিত ‘লেটস গেট ম্যারেড’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে ধোনি এই ছবির প্রসঙ্গে বলেছিলেন, ‘একদম সাফসুতরো এক পারিবারিক বিনোদনমূলক ছবি এটা। ছবিটা আমি আমার মেয়ের সঙ্গে বসে দেখতে পারি। তার বয়স মাত্র চার বছর। তবে সে ছবিটি দেখতে পারবে। এই ছবিতে সব অভিনেতা দারুণ অভিনয় করেছেন।’