সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ১২:৫৯:৪৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ-

 

মুরাদনগর উপজেলার বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুনগত মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, বাঙ্গরা বাজার থানা অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান।

 

বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ শাহনুর আলম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মাহবুবুর রহমান সেলিম, অভিভাবক শিরিনা আক্তার ও কৃতি শিক্ষার্থী ইলরা ইসলাম প্রমুখ।

 

বিদ্যালয়ের সদ্য অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক তপন কুমার ভৌমিক ও অফিস সহকারী নারায়ন চন্দ্র দাসকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত ১২ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এছাড়াও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক ও বর্তমান সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। তারা হলেন সাবেক ম্যানেজিং কমিটির সদস্য জসিম উদ্দিন, জাহের মিয়া, জামসেদ মিয়া, সহকারী শিক্ষক মোঃ ওবাইদুল্লা, বিল্লাহ হোসেন, মোহাম্মদ হোসেন, জান্নাতুল ফেরদৌস, বর্তমান এডহক কমিটির সদস্য অভিভাবক সদস্য কাউছার মিয়া এবং সহকারী শিক্ষক মোবারক হোসেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।