মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:২৬:৫৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিশ্বের খাদ্য মূল্যসূচক নেমে এসেছে বিগত দুই বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে: এফএও

বিশ্বের খাদ্য মূল্যসূচক নেমে এসেছে বিগত দুই বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে: এফএও

ভারত রপ্তানি বন্ধের পর সম্প্রতি বিশ্ববাজারে চালের দাম কিছুটা বেড়েছে। কিন্তু তা সত্ত্বেও জাতিসংঘের খাদ্য মূল্যসূচক নেমে এসেছে বিগত দুই বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। শুক্রবার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, বিশ্বের প্রধান খাদ্যপণ্যগুলোর দাম গত দুই বছরেরও বেশি সময়ের মধ্যে এখন সর্বনিম্ন। সংস্থাটির খাদ্য মূল্যসূচক গত আগস্টে ১২১ দশমিক ৪-এ নেমে এসেছে, 

যা তার আগের মাসে ছিল ১২৪ পয়েন্ট। ২০২১ সালে মার্চের পর এই সূচক এতটা আর কখনোই কমেনি। এর আগে ২০২২ সালের মার্চে খাদ্য মূল্যসূচক সর্বকালের রেকর্ড ছুঁয়েছিল। সেই তুলনায় আগস্টে সার্বিক সূচক ২৪ শতাংশ কমেছে। জাতিসংঘ বলছে, বিশ্বে দুগ্ধজাত পণ্য, তেলবীজ, মাংস, দানাজাতীয় খাদ্যপণ্যসহ প্রায় সব ধরনের খাবারের দামই কমেছে। 


ইউক্রেনের সঙ্গে রাশিয়ার শস্যচুক্তি বাতিল হওয়ার পরও গম বা ভুট্টার বাজারে তার নেতিবাচক প্রভাব পড়েনি। ব্রাজিলের উদ্বৃত্ত উত্পাদন আর যুক্তরাষ্ট্রে ফসল তোলার সময় ঘনিয়ে আসায় এই দুই খাদ্যের দামই বরং কমেছে। এফএওর হিসাবমতে, আগস্টে বিশ্বব্যাপী ভোজ্য তেলের দাম কমেছে ৩ দশমিক ৩ শতাংশ। 

দুগ্ধজাত পণ্যের দামও কমেছে প্রায় চার শতাংশ। তবে ব্যতিক্রম চাল-চিনির বাজার। ভারতের রপ্তানি বন্ধের ঘোষণায় বিশ্ববাজারে এর দাম ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জুলাইয়ের তুলনায় আগস্টে চালের দাম ১০ শতাংশ বেড়েছে। ১ দশমিক ৩ শতাংশ দাম বেড়েছে চিনির। আগের বছরের তুলনায় চিনির মূল্যবৃদ্ধির হার আগস্টে ৩৪ শতাংশে ঠেকেছে।