সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৭:৫২:১৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

ঢাকায় জাতিসংঘের আঞ্চলিক অফিস স্থাপন নিয়ে প্রশ্ন তুললেন আজহারী

ঢাকায় জাতিসংঘের আঞ্চলিক অফিস স্থাপন নিয়ে প্রশ্ন তুললেন আজহারী

রাজধানী ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশন (OHCHR)-এর একটি আঞ্চলিক অফিস স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ উদ্দেশ্যে গত শুক্রবার জাতিসংঘ মানবাধিকার কমিশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
 

শনিবার (১৯ জুলাই) প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
 

তবে সরকারের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, "এ দেশে জাতিসংঘের আঞ্চলিক অফিস কেন?"
 

পোস্টের মন্তব্যে তিনি আরও লেখেন, "যেসব দেশে জাতিসংঘের আঞ্চলিক দপ্তর রয়েছে, সেসব দেশের জনগণ কি সেখানে শান্তিতে আছেন?"
 

মানবাধিকার ও শান্তি রক্ষায় জাতিসংঘের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আজহারী বলেন, "শান্তি ও মানবাধিকার রক্ষায় যদি আমরা নিজেরা পারস্পরিক বোঝাপড়া গড়ে তুলতে না পারি, তাহলে জাতিসংঘ এসে কী করবে?"