সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ১২:০৪:৩৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

চিলমারী হরিপুর তিস্তা সেতুর উদ্বোধন তারিখ বারবার পরিবর্তন

চিলমারী হরিপুর তিস্তা সেতুর উদ্বোধন তারিখ বারবার পরিবর্তন

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার মধ্যে নির্মিত দ্বিতীয় তিস্তা সেতু উদ্বোধন হতে যাচ্ছে। 
 

পাঁচদিন এগিয়ে এনে আগামী ২০ আগস্ট উদ্বোধন করা হবে এই সেতুটি। এর আগে, সেতুটি উদ্বোধনের তারিখ প্রথমে ২ আগস্ট এবং পরে ২৫ আগস্ট নির্ধারন করা হয়েছিল।

 

চিলমারী হরিপুর তিস্তা সেতুর উদ্বোধন তারিখ বারবার পরিবর্তন


 

সোমবার (১১ আগস্ট) রাতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ শামীম বেপারী স্বাক্ষরিত এক পত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী।
 

গত ৪ জুলাই স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী সেতুটি যান। তিনি সেতুটি জুলাইয়ের গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে জুলাই মাসেই উদ্বোধন করার কথা বলেছিলেন। 
 

এরপর গত ১৩ জুলাই স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ শামীম বেপারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ২ আগস্ট সেতুটি উদ্বোধনের বিষয়টি জানানো হয়। সেতু উদ্বোধনের অন্তিম মুহূর্তে তারিখ পিছিয়ে ২৫ আগস্ট নির্ধারণ করা হয়। এরপর সবশেষ উদ্বোধনের তারিখ এগিয়ে এনে আগামী ২০ আগস্ট নির্ধারণ করা হয়েছে।