রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ এ ০৩:০৩:৪৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •       • বরগুনায় ৪৭০০ পিস ইয়াবা উদ্ধার, জামাই পলাতক; গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি •       • মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •

নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে পটিয়ায়  এনসিপির মশাল মিছিল

নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে পটিয়ায়  এনসিপির মশাল মিছিল

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্রগ্রাম প্রতিনিধি:

 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর রাজনৈতিক পর্ষদ সদস্য, যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরে অবস্থিত গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে পটিয়ায় মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা এনসিপি।


শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় পটিয়া থানার মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।মশাল  হাতে প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে পটিয়ার রাজপথ। মিছিল ও বিক্ষোভ সমাবেশ থেকে অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।


কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, পটিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক আলহাজ্ব ইঞ্জিনিয়ার আবদুর রশিদ, সদস্য সচিব অ্যাডভোকেট আরমান উদ্দিন আজাদ, সিনিয়র সাংগঠনিক সম্পাদক নূরুল আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নূরুল মোস্তাফা মুনিরী, যুগ্ম সদস্য সচিব মো. আসিফ ও সহ-প্রচার সম্পাদক হাফেজ সায়েম সিদ্দিকী সোহাগ।


এছাড়া জাতীয় ছাত্রশক্তি পটিয়া উপজেলা শাখার আহ্বায়ক আশরাফুল ইসলাম তৌকির, যুগ্ম আহ্বায়ক কাজী সিফাত ও তাজরিয়ান হাসানসহ উপজেলা এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য বা ভিন্নমতের কারণে কারও বাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে রাজনৈতিক সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।