সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৩:৩৬:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

বড়াইগ্রামে হুইল চেয়ার, সেলাই মেশিন, ব্রেঞ্চ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

বড়াইগ্রামে হুইল চেয়ার, সেলাই মেশিন, ব্রেঞ্চ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

মো. সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-

 

নাটোরের বড়াইগ্রামে সুবিধাভোগীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন, ব্রেঞ্চ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের অর্থায়নে সোমবার (২৮ জুলাই) উপজেলা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করা হয়।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. উমিরুল ইসলাম।
 

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ডালিম হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা এস. এম. মিজানুর রহমান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এমদাদুল হক।

 

বড়াইগ্রামে হুইল চেয়ার, সেলাই মেশিন, ব্রেঞ্চ ও ক্রীড়া সামগ্রী বিতরণ


 

অনুষ্ঠানে মোট ১৬টি হুইল চেয়ার, ৮টি সেলাই মেশিন, ৭৭ জোড়া ব্রেঞ্চ এবং বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এতে উপকারভোগী ব্যক্তি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
 

সামাজিক ও মানবিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম প্রশংসনীয় ভূমিকা রাখছে বলে বক্তারা অনুষ্ঠানে উল্লেখ করেন।