বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ এ ০৬:২৯:২৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

কুড়িগ্রামের উপজেলা এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান

কুড়িগ্রামের উপজেলা এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৯ এপ্রিল) দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়।

 

কুড়িগ্রামের উপজেলা এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান


 

দুদকের একটি বিশেষ টিম উলিপুর এলজিইডি কার্যালয় ও এর আওতাধীন বিভিন্ন গ্রামীণ রাস্তা, ব্রিজ ও কালভার্ট পরিদর্শন করে। এ সময় গত অর্থবছরের উন্নয়ন প্রকল্পের নথিপত্র পরীক্ষা করা হয় এবং বাস্তবায়নকৃত কাজের সরেজমিন তদন্ত করা হয়।
 

কুড়িগ্রাম দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমান চৌধুরী জানান, “দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী সারা দেশে এলজিইডির ৩৬টি কার্যালয়ে একযোগে অভিযান চলছে। উলিপুরেও এর ধারাবাহিকতায় তদন্ত করা হয়েছে। অনিয়মের তথ্য পাওয়া প্রকল্পগুলোর স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। বিস্তারিত ফলাফল পরে জানানো হবে।”
 

এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, এলজিইডির বিভিন্ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার না হওয়া, নিম্নমানের নির্মাণকাজ ও দলিলপত্রে অসঙ্গতির অভিযোগ রয়েছে। দুদকের এই অভিযানের ফলে নতুন তথ্য উঠে আসতে পারে বলে স্থানীয়রা আশা করছেন।