সোমবার, ২ নভেম্বর, ২০২৬ এ ০৩:১৮:৩৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •

কুড়িগ্রামে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম: প্রধানমন্ত্রীর ৫ম পর্যায়ের ২য় ধাপের উদ্বোধন

কুড়িগ্রামে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম: প্রধানমন্ত্রীর ৫ম পর্যায়ের ২য় ধাপের উদ্বোধন

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-



কুড়িগ্রাম, ৯ জুন ২০২৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুড়িগ্রাম জেলার ৩২১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদান করেছেন। এই অনুষ্ঠানটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়েছে।

 

কুড়িগ্রামে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম: প্রধানমন্ত্রীর ৫ম পর্যায়ের ২য় ধাপের উদ্বোধন

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানিয়েছেন, এটি ৫ম পর্যায়ের ২য় ধাপের অংশ, যার আওতায় কুড়িগ্রামে মোট ৪,৯২০ টি পরিবার জমিসহ ঘর পাবে।

গৃহ প্রদানের বিবরণ:

  • চর ডিজাইনে নির্মিত ঘর: ৪৪৭ টি
  • প্রতিটি সেমি-পাকা ঘরের জন্য বরাদ্দ: ৩ লাখ ৪ হাজার ৫শত টাকা
  • চর ডিজাইনের ঘরের জন্য বরাদ্দ: ২ লাখ ৩৩ হাজার ৬০০ টাকা
  • জরাজীর্ণ ব্যারাক নতুন করে নির্মিত ঘর প্রতি: ৩ লাখ ৪ হাজার ৫শত টাকা
     

কুড়িগ্রামে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম: প্রধানমন্ত্রীর ৫ম পর্যায়ের ২য় ধাপের উদ্বোধন — ছবি ২

 

আগামী ১১ জুন প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীন পরিবারগুলিকে জমির দলিল হস্তান্তর করবেন। এই প্রকল্পের মাধ্যমে কুড়িগ্রাম জেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে।
 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন:

  • অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার রায়
  • জেলা তথ্য অফিসার মো. শাজাহান আলী
  • কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ
  • সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক
  • দৈনিক কুড়িগ্রাম খবর সম্পাদক এসএম ছানালাল বক্সী
  • চ্যানেল আই প্রতিনিধি শ্যামল ভৌমিক
  • মাইটিভি প্রতিনিধি আশরাফুল হক রুবেল ও আনোয়ার সাঈদ তিতু
  • দৈনিক বিজয় বাংলাদেশের জেলা প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।