সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৯:১৪:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

গোপালগঞ্জে যৌথ অভিযান, আটক ২০

গোপালগঞ্জে যৌথ অভিযান, আটক ২০

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে ঘিরে বুধবারের দিনভর সংঘর্ষের পর রাতে কারফিউ জারি করে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুরু হয়েছে যৌথ অভিযান।
 

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল পর্যন্ত চলমান অভিযানে ২০ জনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান।
 

তিনি বলেন, “গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আমরা অভিযান পরিচালনা করেছি। এ সময় ২০ জনকে আটক করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।”
 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কারফিউ চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে।