মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৪:০০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

তারকা দম্পতি জো জোনাস ও সোফি টার্নারের ঘর ভাঙছে

তারকা দম্পতি জো জোনাস ও সোফি টার্নারের ঘর ভাঙছে

তারকা দম্পতি জো জোনাস ও সোফি টার্নারের ঘর ভাঙছে। পিপলডটকম জানিয়েছে, গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মিয়ামির একটি আদালতে সোফির বিরুদ্ধে বিচ্ছেদের আবেদন করেছেন জো। বিচ্ছেদের আবেদনের নথিতে বলা হয়েছে, দুজনের সম্পর্ক আর জোড়া লাগার অবস্থায় নেই। 

বিচ্ছেদ নিয়ে জো বা সোফির আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। গ্রেম অব থ্রোনস’ দিয়ে সমগ্র দুনিয়ায় ব্যাপক পরিচিতি পান ব্রিটিশ অভিনেত্রী সোফি টার্নার। অন্যদিকে জো জোনাস সংগীতশিল্পী ও অভিনেতা। তিনি প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাসের ভাই। 

তাঁদের ব্যান্ড জোনাস ব্রাদার্স তরুণদের কাছে বেশ জনপ্রিয়। ২০১৬ সালে জো ও সোফির প্রেম শুরু। পরের বছরের অক্টোবরে হয় বাগ্‌দান। ২০১৯ সালের ১ মে লাস ভেগাসে বিয়ে সারেন দুই তারকা। চার বছরের বিবাহিত জীবনে জো ও সোফির সংসারে দুই কন্যাসন্তানের জন্ম হয়।


জো জোনাস ও সোফি টার্নারের বিচ্ছেদের কারণ নিয়ে দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম টিএমজেড। তাদের প্রতিবেদন অনুযায়ী দুই তারকার বিচ্ছেদের কারণ ব্যক্তিত্বের দূরত্ব। 

দুই তারকার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, জো ও সোফির স্বাভাব আলাদা ধরনের। জো অন্তর্মুখী, কাজের বাইরে পুরো সময় বাড়িতে কাটাতে ভালোবাসেন। অন্যদিকে সোফি আমোদপ্রিয়, সারাক্ষণ পার্টি নিয়ে ব্যস্ত। গত কয়েক মাস ছোট মেয়েকে মূলত জো নিজেই দেখাশোনা করেছেন।

জানা গেছে, জো ও সোফির সম্পর্কের ফাটল তৈরি হয়েছে বেশ কয়েক মাস আগে। কিন্তু তখনো তাঁরা চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। পরে যখন দেখলেন কিছুতেই শেষ রক্ষা হচ্ছে না, তখন চার বছরের বিবাহিত জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিলেন।