মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৬:৫৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সহকারীর সঙ্গে রেখার সম্পর্ক নিয়ে বিভ্রান্তিকর তথ্য

সহকারীর সঙ্গে রেখার সম্পর্ক নিয়ে বিভ্রান্তিকর তথ্য

রেখার সঙ্গে তাঁর ব্যক্তিগত সহকারী ফারজানা ‘লিভ ইন’ সম্পর্কে আছেন, এমন তথ্য প্রকাশ করে কয়েকটি ভারতীয় গণমাধ্যম। মূলত ২০১৬ সালে প্রকাশিত অভিনেত্রীর বায়োগ্রাফি ‘রেখা: দ্য আনটোল্ড স্টোরি’ বইয়ে এমন তথ্য রয়েছে বলে দাবি করা হয়। 

তবে বইটির লেখক ইয়াসের উসমান এক টুইটে বলেছেন, তাঁর বইয়ে এমন কোনো তথ্য নেই। খবর পিংকভিলার ফারজানার সঙ্গে অনেক বছর ধরে ‘লিভ ইন’ সম্পর্ক আছে, এমন খবরকে বানোয়াট বলে টুইটারে বিবৃতি দিয়েছেন উসমান।


বইটিতে দাবি করা হয়েছে, অনেক বছর ধরে রেখা নাকি ব্যক্তিগত নারী সহকারী ফারজানার সঙ্গে ‘লিভ ইন’ সম্পর্কে আছেন। তিনি লিখেছেন, ‘আমার বই “রেখা: দ্য আনটোল্ড স্টোরি”কে উদ্ধৃত করে যেসব খবর প্রকাশিত হয়েছে, তা ভুয়া। এটা মূলত শোরগোল তৈরির জন্য করা হয়েছে। গণমাধ্যমের খবরে যা বলা হয়েছে, তা আমার বইতে নেই।’


বিবৃতিতে তিনি আরও বলেছেন, ‘পুরো বইয়ের কোথাও বলা হয়নি সহকারীর সঙ্গে রেখা যৌন সম্পর্কে আছেন। এটা আসলে ক্লিকবেইট–নির্ভর দুর্বল সাংবাদিকতারই প্রমাণ।’রেখার বয়স এখন সত্তর ছুঁই ছুঁই। তাঁর ব্যক্তিজীবন নিয়ে রহস্যের যেন শেষ নেই। 

তাই তাঁকে নিয়ে যেকোনো নতুন তথ্যই ভক্তরা লুফে নেন। তাই রেখা ও ফারজানার সম্পর্ক নিয়ে খবরটিও সাড়া জাগিয়েছিল। অনেকে খবরের পক্ষে-বিপক্ষে মন্তব্যও করেছিলেন। তবে সেই বিতর্কে জল ঢেলে দিয়ে লেখক জানালেন, রেখাকে নিয়ে প্রকাশিত খবর ভুয়া।